মো. রুবেল মিয়া-
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে কবি সুধীর দাম স্মৃতি পরিষদের উদ্যোগে প্রখ্যাত কবি সুধীর দাস এর ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে ।
আজ ২২ অক্টোবর, শনিবার বিকাল উপজেলার কালিকচ্ছ বাজারের ভাই ভাই সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এ আলোচনা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সরাইল ত্রিতাল সংগীত নিকেত এর অধ্যক্ষ সঞ্জিব কুমার দেবনাথ এর সভাপতিত্বে ও কবি সুধীর দাস স্মৃতি পরিষদের সদস্য সচিব আবুল ফাতাহ মোহাম্মদ মাসুক (ভুট্টো) এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া- ২ আসনের সাবেক সংসদ সদস্য এড. জিয়াউল হক মৃধা। এতে স্বাগত বক্তব্য রাখনে, কবি সুধীর দাস স্মৃতি পরিষদের আহ্বায়ক আবুল কাশেম তালুকদার।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কবি জয়দুল হোসেন, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, কালিকচ্ছ পাঠাশালা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম (মানিক)।
এছাড়াও সভায় বক্তব্য দেন নাসিরনগর আশোতোষ হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক বাবু মহিন্দ্র চন্দ্র দাস, সুবল দাস, দুর্গা চরণ দাস, আজমল হোসেন (ছোটন) প্রমূখ।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics