Daily Frontier News
Daily Frontier News

শিবগঞ্জে শেখ রাসেল দিবস বিভিন্ন স্থানে পালিত ।

 

মোঃ শাহিন শওকত জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ:

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালিত হয়েছে। “শেখ রাসেলের নির্মলতার প্রতীক, দূরন্তা প্রাণবন্তা নির্ভীক” এই শ্লোগানে মঙ্গলবার সকালে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি বণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে বণাঢ্য র‌্যালিতে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. গামিল উদ্দিন আহমেদ শিমুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হায়াত, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী যোবায়ের আহমেদ, শিবগঞ্জ উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা বজলার রশিদ সুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. শিউলী বেগম, শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা কৃষি অফিসার মো. শরিফুল ইসলাম, বিভিন্ন ইউপির চেয়ারম্যানগণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সাংগঠনিক দলের নেতৃবৃন্দ। এর আগে উপজেলা চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এদিকে, শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নে অবস্থিত নামো টিকোরী আলিম মাদ্রাসায় বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল হয়েছে। বৃক্ষরোপণ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, আলিয়া মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মোঃ রবিউল ইসলাম, অধ্যক্ষ আবদুস সালাম, উপধাক্ষ্য আনোয়ারুল ইসলাম, ইংরেজি প্রভাষক সিনিয়র মোঃ আলমগীর হোসেন, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মো. জিয়াউর রহমান, সহকারী গ্রন্থাগারিক মোঃ ইসমাইল হোসেন সহ অত্র শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীগণ।

Daily Frontier News