Daily Frontier News
Daily Frontier News

শহীদ নুর হোসেন দিবসে জাসদের শ্রদ্ধা নিবেদন

প্রেস বিজ্ঞপ্তি
১০ নভেম্বর ২২ইং

এরশাদ সামরিক স্বৈরশাসন বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের শহীদ নুর হোসেনের মৃত্যুবার্ষিকীতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১০ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৭:৩০টা শহীদ নুর হোসেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে। এ সময় উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, জাতীয় শ্রমিক জোটের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, কেন্দ্রীয় নেতা আনিসুজ্জামান জম, বাংলাদেশ ছাত্রলীগ (ন-মা) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননী, জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক শাহজামাল পিন্টু, ছাত্রলীগের (ন-মা) সহ-সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু প্রমূখ।

Daily Frontier News