সাধন সূত্রধর, জেলা প্রতিনিধি মানিকগঞ্জঃ-
জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মশাল মিছিল অনুষ্ঠিত মানিকগঞ্জ জেলা জাসদের উদ্যোগে দলের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ সন্ধ্যায় মানিকগঞ্জ শহরে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা জসাদের কার্যালয়ের সামনে থেকে জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকি ও জেলা শাখার সাধারণ সম্পাদক আসলাম খান বাবু, সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীন খান, বীর মুক্তিযোদ্ধা সরোয়ার আলম চৌধুরী, সদর উপজেলা জাসদের সভাপতি সালাম আহমেদ, সাধারন সম্পাদক মোঃ ইকবাল খান, জেলা যুব জোটের সভাপতি আমিনুল ইসলাম কহিনুর, সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান খান, জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি নাজিবুল হক খান অনন্ত সহ অন্যান্য নেতাদের নেতৃত্বে মিছিলটি বের হয়ে শহরের প্রধান শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ করে। এতে পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেয়।
দেশের শোষিত বঞ্চিত মেহনতী মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭২ সালের ১ অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ আত্মপ্রকাশ করে।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics