বুড়িচং প্রতিনিধি।।
বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলা ছাত্রলীগের আয়োজনে ৪ জানুয়ারী বুধবার বিকালে আনন্দ র্যালী,কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আনন্দ র্যালীতে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ সুমন।
র্যালীটি উপজেলা দলীয় কার্যালয় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর পূর্বে জমকালো আয়োজনের মাধ্যমে বড় আকারে একটি কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
প্রধান অতিথি ছিলেন কুমিল্লা – ৫( বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আবুল হাসেম খান এমপি।
আনন্দ র্যালীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও ব উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান খাঁন,কুমিল্লা দক্ষিণ জেলার আওয়ামী লীগের সাবেক সদস্য আবদুস সালাম বেগ,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জিএম এন জাকারিয়া, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. রেজাউল করিম, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ওবায়দুল হক লিটন,উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি হাজী মোঃ বিল্লাল হোসেন চেয়ারম্যান,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ বাছির খাঁন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি হাজী নেওয়াজ আলী সরদার।
আরোও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কামাল উদ্দিন,ষোলনল ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাদল খা ( প্যানেল চেয়ারম্যান), যুবলীগ নেতা হিরু মিজান,মোঃ সুমন ভূইয়া, হাজী মোঃ সেলিম,নাছির উদ্দিন,প্রভাষক এম এ হান্নান রুকন,অ্যাড. আলাউদ্দিন, মিয়াজী রফিক,মোঃ আবদুল মতিন ,জসীম উদ্দিন, সাগর বাহাদুর, রুবেল,উপজেলা ছাত্রলীগ নেতা শাহাব উদ্দিন সোহাগ, হাসিবুল আলা উদ্দিন শাহপরান,সফিউল্লাহ বাশার,আশিকুর রহমান জাহিদ, সিয়াম,বাকশীমুল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান হিরা,সাধারণ সম্পাদক শরিফুর রহমান, রাজাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোজম্মেল হক, সাধারণ সম্পাদক মোরশেদ আলম,ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগ নেতা জিয়াউল আজাদ বাপ্পী।এসময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics