Daily Frontier News
Daily Frontier News

বুড়িচংয়ে আলহাজ্ব আবদুল ওয়াদুদ স্মরণে দোয়ার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

মোঃ আবদুল্লাহ প্রতিনিধি:-

 

২৮ জানুয়ারি রোববার বিকালে রংধনু সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের উপদেষ্টা ও সাবেক সমবায় কর্মকর্তা মরহুম আলহাজ্ব মোঃ আবদুল ওয়াদুদ-এর স্মরনে এক আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। রংধনুর সভাপতি মাওলানা মোঃ জাকারিয়া খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ আবু তাহের। রংধনুর সেক্রেটারি মোঃ জয়নাল আবেদীনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন খাড়াতাইয়া ইসলামিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ আমিনুল ইসলাম, বুড়িচং উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী মোঃ খোরশেদ আলম।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রংধনুর সহ-সভাপতি সহকারী অধ্যাপক মোঃ মনিরুল ইসলাম, সাহিত্য সম্পাদক কবি সাইদুল ইসলাম সুমন, প্রচার সম্পাদক কৃষিবিদ মোঃ আল আমিন ভূঁইয়া ও মরহুমের ছোট ভাই মোঃ আবু জাফর।

Daily Frontier News