সুজিত কুমার চক্রবর্তী,
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণ বাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচীর মধ্যে দিয়ে শেখ রাসেলের ৫৮তম জন্ম দিবস পালিত হয়েছে।
শনিবার ২২ অক্টোবর শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আয়োজনে পরিষদ অডিটরিয়ামে সংগঠনের আহবায়ক মোঃ সাদ্দাম হোসেনের সভাপতিত্বে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া -১(সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ লতিফ হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,থানা অফিসার ইনচার্জ মোঃহাবিবুল্লাহ সরকার। “শেখ রাসেল নির্মলতার প্রতীক,দুরন্ত প্রাণবন্ত নির্ভীক ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তব্য রাখেন, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের নেতৃবৃন্দ সহ এলাকার সূধীজন। সভার শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics