Daily Frontier News
Daily Frontier News

নাঃগঞ্জ আইন কলেজের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

 

স্টাফ রিপোর্টার

.     জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে নারায়নগঞ্জ আইন কলেজ প্রাঙ্গনে কেক কাটার মধ্য দিয়ে পালিত হলো মহান এ নেতার জন্মদিন। ১৭ই মার্চ শুক্রবার বিকেলে কেক কাটার শুচনালগ্নে বক্তারা তাদের বক্তব্যে বলেন, আজ আমাদের বাঙ্গালীদের প্রাণপ্রিয় নেতা ও বাঙালি মায়ের শ্রেষ্ঠ বীর বাঙালি সন্তান শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম শতবার্ষিকী।

.      এ উপলক্ষে আমরা নারায়ণগঞ্জ আইন কলেজ সংসদের পক্ষ থেকে কেক কাটার আয়োজনের মধ্য দিয়ে বাঙ্গালীদের মনে বঙ্গবন্ধুর অস্তিত্বকে চীর স্মরণীয় করে রাখবো।

.     বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর কেক কাটার আয়োজনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ আইন কলেজের অধ্যাপক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন,সহকারী অধ্যাপক অ্যাডভোকেট রনি।
.    এ সময় ছাত্র সংসদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভি পি অ্যাডভোকেট এম এম হাসান, জি এস আমজাদ, এজিএস এডভোকেট শাহাদাত এবং সাধারণ ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পিয়াস, রূপক, শামীম, সুমন, এনায়েত, ফুয়াদ, ঝলক, রাব্বি, তুহিন, শাহিন, রিয়া, সাথী, আয়েশা, সোনিয়া, কবিতা, আইরিন, উর্মি, নিবেদিতা, ইরানি, ফারিহা এবং আরো অনেকে।

Daily Frontier News