মোঃ আব্দুল হান্নানঃ-
নাসিরনগর উপজেলা চাতলপাড় ইউনিয়ন ভাঁটি অঞ্চল । চাতলপাড়ে রয়েছে বড়বাজার ও চকবাজার নামে বহু পুরানো দুটি বাজার।
চাতলপাড়বাসী আবারো পড়েছে মেঘনার ভাঙ্গনের কবলে। যদিও পুর্বে দুইবার স্থানীয় সংসদ সদস্য বি,এম ফরহাদ হোসেন সংগ্রাম আর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে ২০ লক্ষ টাকা মূল্যের জিও ব্যাগ ফেলে সমস্যা কিছুটা মোকাবেলা করা করেছিলেন ।
আবারো এ বছর নতুন করে ভাঙ্গন সৃষ্টি হচ্ছে চাতলপাড় চকবাজার আর বড় বাজার ও বিলের পাড়সহ পার্শ্ববর্তী এলাকায়। নদী ভাঙ্গনের কবলে পরেছে অনেক ব্যবসায়ী ও পরিবার।
ভাগ্য বিড়ম্বনার শিকার ওই সকল ব্যবসায়ী পরিবার গুলোর দোকান, ঘর, বাড়ি, পবিত্র মসজিদ সহ নদী গর্ভে বিলীন হওয়ার ভয়ে আতংকগ্রস্থ হয়ে দিনাতিপাত করছে তারা।
সরেজমিন নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে গিয়ে ঘুরে দেখা গেছে,গত কয়েকদিনের টানা বৃষ্টি আর নদীতে প্রবাহীত তীব্র স্রোতের কারনে নদী তীরের পানির গভীরতা অনেক বৃদ্ধি পেয়েছে। গত কিছুদিন আগে সিলেট, সুনামগঞ্জ বন্যা পানি নামতে শুরু করেছে । ইতিমধ্যেই পবিত্র মসজিদ, বাড়িঘর ও কিছু স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে গেছে।
ফলে অনেক পরিবারই ভীষণ ক্ষতিগ্রস্থ হয়েছে। আর ক্ষতিগ্রস্থরা অনেকেই নিঃস্ব হয়ে অন্যের বাড়ি ,ঘরে আশ্রয় নিচ্ছেন ।
স্থানীয় বাসিন্দার জানান, অতীতেও ভাঙ্গনের কবলে পড়ে নদী গর্ভে বিলীন হয়েছে অনেক বাড়ি ঘর-দোকান পাট। এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে নদী ভাঙ্গনরোধে পানি উন্নয়ন বোর্ড একটি প্রকল্প গ্রহণ করলেও এখনো তা অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে স্থানীয়রা জানান ।
চাতলপাড়ের নদী ভাঙ্গন সম্পর্কে জানতে চাইলে বড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ীরা খেলু মিয়া বলেন , নদীর প্রবল স্রোতে প্রতিদিন পার্শ্ববর্তী বাড়িঘর, দোকানপাঠ মসজিদ ভাঙ্গছে আর ক্ষতিগ্রস্থ মানুষের কান্না কিছুতেই যেন থামছে না।
চাতলপাড় ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বলেন, আমার ইউনিয়ন পরিষদে এত বড় বাজেট নেই। স্থানীয় সংসদ সদস্য,ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা,উপজেলা প্রকৌশলী এসে পরিদর্শন করে গেছে।
তবে দিন দিন ভাঙ্গনের অবস্থা ভয়াবহ রূপ ধারণ করছে বলে স্থানীয়রা জানান বড় ধরনের ক্ষতিগ্রস্ত হাত থেকে আমাদেরকে বাঁচান স্থানীয় এলাকাবাসীর দাবি করেন ।
চাতলপাড়ের নদীভাঙ্গন রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেয়া হয়েছে মুঠোফোনে জানতে চাইলে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করেছি। তারা কি পদক্ষেপ নিয়েছে আমি আবারো যোগাযোগ করে দেখবো।,
।,।।। ।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics