Daily Frontier News
Daily Frontier News

শ্রীপুরে মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচ অনুষ্ঠিত

 

 

এস.এম দুর্জয়ঃ-

 

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন ও বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা শিরিশগুড়ী গ্রাম কতৃক আয়োজিত মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর )বিকাল ৩ টায় শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের শিরিশগুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের নকআউট পর্বের শেষ ম্যাচ অনুষ্ঠিত হয়।মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি ফুটবল টুর্নামেন্টের আহবায়ক, শ্রীপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক সদস্য ও মাওনা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি প্রার্থী শেখ মোঃ মাসুদ রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,মাওনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান।মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচ উদ্বোধন করেন,মাওনা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ তমিজ উদ্দিন খান( ফারুক),ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে সভাপতিত্ব করেন,মাওনা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল হাসান রতন,প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য এ্যাড.মোঃ সেলিম মিয়া, খেলা শুরু হওয়ার আগে জাতীয় পতাকা উত্তোলন করেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বাচ্চু খন্দকার। আরো উপস্থিত ছিলেন,মাওনা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলেক সিকদার,শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ নুরুল ইসলাম,বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন,মাওনা ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ওয়াদুদ মিয়া ও মাওনা ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য মোঃ কাজিম উদ্দিন ভূইয়া।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাওনা ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জুয়েল মিয়া,এসময়ে আরো উপস্থিত ছিলেন,মাওনা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ সোহেল রানা, শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোবারক হোসেন,সাংবাদিক এস.এম দুর্জয়সহ স্থানীয় নেতৃবৃন্দ।মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি ফুটবল টুর্নামেন্টের আহবায়ক শেখ মোঃ মাসুদ রানা বক্তব্যে বলেন,এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে শুধু মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও ভূমিদস্যু মুক্ত, আধুনিক মানবিক সমাজগঠন করার লক্ষ্যে।সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নেই।এ ধরনের খেলাধুলার আয়োজন করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, সরল ও সৎপথে রাখা যায়। তাই দেশের খেলাধুলাকে বহুদূর এগিয়ে নিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এসব খেলাধুলায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আহবান জানান। পরিশেষে তিনি বলেন এই শিরিশগুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে কয়েকটি গ্রামের ছেলে মেয়েরা পড়াশোনা করে এই শিরিশগুড়ী গ্রামে কোন উচ্চ বিদ্যালয় না থাকায় ছোট ছোট ছেলে মেয়েরা কষ্ট করে প্রায় আট থেকে ১০ কিলোমিটার দূরে গিয়ে উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করতে হয়।তিনি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি মহোদয়ের কাছে এলাকাবাসী জোর দাবী জানান এই শিরিশগুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অষ্টম শ্রেণি পর্যন্ত চালু করার জন্য। এতে এলাকার কয়েকটি গ্রামের ছেলে মেয়েরা বেশিদূরে গিয়ে কষ্ট করে পায়ে হেঁটে পড়াশোনা করতে যেতে হবে না। শিরিশগুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অষ্টম শ্রেণি পর্যন্ত চালু হলে হাজার হাজার ছেলে মেয়েরা পড়াশোনা করার সুযোগ পাবে।এতে এলাকাও উন্নয়ন হবে।মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে অংশগ্রহণকারী দল মাইজেরচালা ফুটবল একাদশ জামিল হাসানের দল বনাম মানবিক ফাউন্ডেশন ফুটবল একাদশ।
খেলায় মানবিক ফাউন্ডেশন ফুটবল একাদশ দল মাইজেরচালা ফুটবল একাদশ জামিল হাসান ফুটবল একাদশ দলকে ১-০গোলে পরাজিত করে মানবিক ফাউন্ডেশন ফুটবল একাদশ জয় লাভ করে। শুভেচ্ছান্তে ছিলেন মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি ফুটবল টুর্নামেন্টের সদস্য সচিব মোঃ আবুল কালাম আজাদ ফরাজী, উক্ত ফুটবল টুর্নামেন্টের প্রতিটি খেলায় ধারাভাষ্যে ও সার্বিক পরিচালনা করেন যাচ্ছেন মাওনা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ আল মামুন।খেলা শুরু হওয়ার আগেই শিরিশগুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দর্শক কানায় কানায় ভরে যায়।ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচটি দেখার জন্য দূরদূরান্ত থেকে হাজার হাজার দর্শক খেলাটি আনন্দ উল্লাসে ঢাকঢোল বাজিয়ে উপভোগ করেন।

Daily Frontier News