Daily Frontier News
Daily Frontier News

শ্রীপুরে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

 

 

এস.এম দুর্জয়:-

 

 

ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল…এস্লোগানে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বদনীভাংগা গ্রাম কতৃক আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা জাঁকজমক ভাবে অনুষ্ঠিত হয়েছে।ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণকারী দল রয়েল স্টার একদশ সাংবাদিক মোবারক হোসেনের দল বনাম নিবিড় একাদশ মাসুদ পারভেজের দল।উক্ত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় সাংবাদিক মোবারক হোসেনের রয়েল স্টার ক্রিকেট একাদশ বিজয়ী হয়।২১ শে ফেব্রুয়ারী বিকাল ৩ টায় বদনীভাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদ হাসান টিটুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন,মাওনা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব,
শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদ শ্রীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: মোবারক হোসেন, মাওনা ইউনিয়নের কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক এমরান হোসেন,মাওনা ইউনিয়ন যুবলীগ নেতা মাসুদ পারভেজ, মাওনা ইউনিয়ন কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মাওনা ইউনিয়ন যুবলীগ নেতা তোফাজ্জল হোসেন,মাওনা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক নুরুল আমিন,মাওনা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা জাকির হোসেন প্রমুখ।

Daily Frontier News