Daily Frontier News
Daily Frontier News

মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি ফুটবল টুর্নামেন্টের ৭ম ম্যাচ অনুষ্ঠিত

 

 

এস.এম দুর্জয়ঃ

 

ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল,ক্রীড়াই হয় সর্বজ্জল, মাদক ছেড়ে মাঠে চল…..এস্লোগানে
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা শিরিশগুড়ী গ্রাম কতৃক আয়োজিত মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি ফুটবল টুর্নামেন্টের ৭ম খেলা জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে জাঁকজমকপূর্ণ বর্নিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি ফুটবল টুর্নামেন্টের আহবায়ক ও মাওনা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী শেখ মোঃ মাসুদ রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওনা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আজাহারুল ইসলাম বিএ, ফুটবল টুর্নামেন্টের ৭ম খেলায় জাতীয় পতাকা উত্তোলন করেন, শিরিশগুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান। টুর্নামেন্টের ৭ম খেলায় সভাপতিত্ব করেন,মাওনা ৯ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য, মোঃ রোসমত আলী সরকার,উদ্বোধন করেন মাওনা ইউপি ৩ নং ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলমাছ মিয়া।এসময়ে আরো উপস্থিত ছিলেন হাজার হাজার মানুষের ভালোবাসার প্রিয় মানুষ ক্রীড়া প্রেমী গাজীপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ্যাড. মোশাররফ হোসেন ভূইয়া।বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ খন্দকার বাবুল আহাম্মেদ,মাওনা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ আলেক সিকদার,মাওনা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক শ্রী নরেনদেব বর্মন, মাওনা ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ নুরুল আমিন, ফুটবল টুর্নামেন্টের শুভেচ্ছান্তে ছিলেন,মোঃ আবুল কালাম আজাদ ফরাজী,মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি ফুটবল টুর্নামেন্টের প্রতিটি খেলায় ধারাভাষ্য ও সার্বিক পরিচালনা করে যাচ্ছেন শেখ মোঃ আব্দুল্লাহ আল মামুন, স্থানীয় নেতাকর্মী ও সাংবাদিকবৃন্দ সহ প্রায় দশ হাজার মানুষ উপস্থিত ছিলেন।মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি ফুটবল টুর্নামেন্টের ৭ম খেলায় অংশগ্রহণকারী দল বেড়ামতলী ফুটবল একাদশ বনাম বাংলাদেশ বর্মন ক্লাব ফুটবল একাদশ। খেলায় বেড়ামতলী ফুটবল একাদশ দল বাংলাদেশ বর্মন ক্লাব ফুটবল একাদশ দলকে ২-১ গোলে পরাজিত করে জয় লাভ করে।খেলা শুরু হওয়ার আগেই শিরিশগুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ল মাঠে দর্শক কানায় কানায় ভরে যায়। প্রায় দশ হাজার দর্শক ফুটবল টুর্নামেন্টের ৭ম খেলাটি আনন্দ উল্লাসে উপভোগ করেন।

Daily Frontier News