মোঃ আবদুল্লাহ বুড়িচং
গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের উদোগে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত সহ-কারী পুলিশ সুপার কাজী আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানের সহ-কারী শিক্ষক আব্দুল ওয়াদুদ খন্দকার ও আবু ইউসুফ বেগ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডাক্তার মীর হোসেন মিঠু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, ষোলনল ইউপি চেয়ারম্যান হাজী মোঃ বিল্লাল হোসেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরবর্তী দিবসের জন্য নব-নির্বাচিত সভাপতি মোঃ জাকির হোসেন, আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি বুড়িচং উপজেলা শাখার সভাপতি ও কমিটির দাতা সদস্য সাংবাদিক মো. মোসলেহ উদ্দিন, প্যানেল চেয়ারম্যান বাদল খাঁ চৌধুরী, বিদ্যালয়ের সদস্য যথাক্রমে আব্দুস ছালাম, মোঃ মোস্তাফা খান, আক্তার হোসেন মেম্বার, ডিস মনির হোসেন, আবুল কাশেম, আবুল বাসার,আমির হোসেন। সহকারি শিক্ষক যথাক্রমে বাদল দত্ত জহিরুল ইসলাম, জসিম উদ্দিন, ববিতা রাণী, ঝর্ণা আক্তার, কামরুল হাসান, সুমন, গণিত শিক্ষক শ্রী খোকন চন্দ্র দাস, রতন কর্মকার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics