Daily Frontier News
Daily Frontier News

বুড়িচংয়ে বার্ষিক খেলাধুলা সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিবতণ অনুষ্ঠান

 

 

মোঃ আব্দুল্লাহ বুড়িচং।।

 

কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়ন আরাগ আনন্দ পুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক খেলাধুলা সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিবতণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কোমলমতি শিক্ষার্থীরা বিভিন্ন খেলায় অংশ গ্রহণ শেষে বিকালে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি জিএম এন জাকারিয়া।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহঃ প্রধান শিক্ষক মোঃ ফরিদ উদ্দিন।

এসময় আরও উপস্থিত ছিলেন, আরাগ আনন্দ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অহিদুর রহমান,মোঃ জামাল হোসেন সাবেক ইউপি মেম্বার, বিদ্যোৎসাহী সদস্য শুক্কুর মিয়া , অভিভাবক সদস্য ,রবিউল আউয়াল,হাফিজ উদ্দিন,মোঃ হেলাল,মহিলা অভিভাবক সদস্য নারগিস আক্তার, সহকারি শিক্ষক মোঃ শহিদুল ইসলাম , ছলিমুউল্লাহ, মাহাবুব আলম , মোঃ আঃ হান্নান, জোসনা বেগম,জুখেলা বেগম,শামিম আক্তার প্রমূখ।

সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারি শিক্ষক আবদুল কাদের ও কামারুজ্জামান, আতিকুর রহমান।

অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Daily Frontier News