ফারুক আহাম্মেদঃ-
মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ ২০০০ ব্যাচের বন্ধু মহল কর্তৃক আয়োজিত ক্রিকেট ম্যাচ এর ফাইনালে সাদা দলকে হারিয়ে ৩ ম্যাচ সিরিজের জয় নিশ্চিত করলো ‘নীল দল’।
শনিবার (১৮ ফেব্রুয়ারী) মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ মাঠে সকাল ৭টায় এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। জানা যায়, বন্ধু মহল কর্তৃক আয়োজিত ক্রিকেট ম্যাচ দুটি দলে বিভক্ত করা হয় সাদা দল ও নীল দল, সাদা দলের অধিনায়ক মোঃ ইকবাল হাজী ও নীল দলের অধিনায়ক মোঃ জুয়েল রানা।
টসে জিতে ইকবাল হাজির সাদা দল নীল দলের বোলিং তোপের মুখে মাত্র ৯২ রানে গুটিয়ে যায় ।
জবাবে জুয়েল রানা নেতৃত্বাধীন নীল দল হেসে খেলে মাত্র ৩ উইকেট হারিয়ে ৯ ওভারে ই জয়লাভ করেন।
উক্ত ফাইনাল খেলায় নীল দলের অধিনায়ক জুয়েল রানা বোলিং এ ৩ উইকেটের পাশাপাশি ব্যাটিং এ অনবদ্য ৪০ রান করে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, ১০ ফেব্রুয়ারী থেকে শুরু হয়ে ১৮ ফেব্রুয়ারী ফাইনাল খেলার মাধ্যমে এই সিরিজ এর সমাপ্তি ঘটে।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics