বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে ৫২ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা রোববার (২১ জানুয়ারি) বিকালে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয় মাঠে সকালে ফাইনাল খেলার উদ্বোধন করা হয়।
বিকালে মুক্তমঞ্চে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুর রউফ তালুকদার ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাতের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন জামালপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হালিমা খাতুন।
এসময় বকশীগঞ্জ টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট এ সুপারিনটেনডেন্ট সোহরাব হোসেন, বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম, ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন, বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, কোহিনূর আদর্শ দাখিল মাদ্রাসার সুপার শফিউল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ক্রীড়া শিক্ষকরা উপস্থিত ছিলেন।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও রানার্স আপদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics