মোঃ আবদুল্লাহ বুড়িচং।।
১৮ ফেব্রুয়ারি শনিবার কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর গোমতী স্টেডিয়ামে বিল্লাল হোসেন ঠিকাদার ডাবল ফ্রিজ কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা -৫ (বুড়িচং -ব্রাহ্মণপাড়া )আসনের সংসদ সদস্য ও বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডঃআবুল হাসেম খান এমপি।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন
বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার।
সভাপতিত্ব করেন পীরযাত্রাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তরুন সমাজ সেবক
মো:বিল্লাল হোসেন ঠিকাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও সোনার বাংলা কলেজের প্রতিষ্ঠাতা, অধ্যক্ষ মোঃ সেলিম রেজা সৌরভ, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বর্তমান কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সহ সম্পাদক এহতেশামুল হক রুমি,
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য
আবদুস সালাম বেগ,ঢাকা সড়ক ও জনপথ বিভাগের উপ- প্রকৌশলী ইঞ্জি.আবুল হোসেন, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল করিম, বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার বাছির খান, পীরযাত্রাপুর ইউনিয়নের আ’লীগের সাবেক সভাপতি সফিউল্লাহ ঠিকাদার,ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের সার্ভেয়ার আবু হানিফ,উপজেলা ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন,সাউথ আফ্রিকার প্রবাসী মোঃ হাবিবুর রহমান।
এসয়ম উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলার আওয়ামী লীগ ,যুবলীগ ,ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
খেলায় ০১ গোলে জাফরগঞ্জ ফুটবল একাডেমীকে হারিয়ে বিজয়ী হয় শ্রীপুর ফুটবল একাদশ। খেলায় রেফারি ছিলেন নাসির উদ্দিন বিপ্লব ও ধারাভাষ্যকার ছিলেন শামসুল হোক সানি ও মোঃ রাসেল। খেলায় গোমতী স্টেডিয়ামের চারিদিকে বিপুল জনসমাগমের উপস্থিতি দেখা গেছে।খেলার শেষে বিজয়ীদের হাতে ৫০ হাজার টাকা করে ১ লক্ষ টাকা চেক ও ডাবল ফ্রিজ কাপ তুলে দেন প্রধান অতিথি এমপি আবুল হাশেম খান। অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন বিল্লাল হোসেন ঠিকাদার।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics