সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ-
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় ৫২ তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২১ জানুয়ারী ২০২৪ খ্রিঃ উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূইয়া এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ।বিশেষ অতিথি ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজাহারুল ইসলাম ভূইয়া, আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম। তাছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলার সকল স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক,ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আলমগীর মিয়া এর সঞ্চালনায় অনুষ্ঠানে বালক/বালিকা শিক্ষার্থীদের ক্রিকেট, ভলিবল, হ্যান্ডবল, ব্যাডমিন্টন, দৌড়, হাই জাম্প, লং জাম্প সহ ৪২ টি এভিন্টের খেলা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার প্রদান করেন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics