মোঃ সামিরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ-
চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় লাহন্তী আদিবাসী ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।রবিবার ৩১ ডিসেম্বর বিকেল তিনটায় বঙ্গবন্ধু মিতালী সংঘ, পশ্চিম মির্জাপুর,এর আয়োজনে। উক্ত খেলায় সভাপতিত্ব করেন, বঙ্গবন্ধু মিতালী সংঘের সভাপতি ফরহাদ (সবুজ) , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক আওয়ামীলীগ , আব্দুল কাদের,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ০২নং ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইসমাইল হক (অপু), নাচোল উপজেলার ভাইস চেয়ারম্যান, মশিউর রহমান বাবু, নাচোল উপজেলার আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক, কামাল হোসেন, ফতেপুর ইউনিয়ন পরিষদের ০৮ নং ওয়ার্ড সদস্য, মনিরুল ইসলাম ( টুনা),
আয়োজনে: ববঙ্গবন্ধু মিতালী সংঘ, উক্ত খেলাতে অংশগ্রহণ করেন মোট,১৬ টি দল তার মধ্যে দুই দল ফাইনাল ম্যাচ খেলেন,জোয়ানকুভা ও সালভাংগা এদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে জোয়ানকুভা চ্যাম্পিয়নদের ট্রফি তুলে দেওয়ার মধ্যে দিয়ে,লাহন্তী আদিবাসী ফুটবল টুর্নামেন্টের শেষ হয়।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics