সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় বেমালিয়া নদীতে খাঁচায় মাছচাষ কার্যক্রম ব্যাপক সফলতায় এলাকায় নতুন নতুন চাষীদের মাঝে আগ্রহ সৃষ্টি হচ্ছে।
নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা গ্রামে বেমালিয়া নদীতে জলবায়ু সহনশীল খাঁচায় মাছচাষ কার্যক্রমে মৎস্য অধিদপ্তর এবং এফএও এর অর্থায়নে কমিউনিটি বেজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিসারিজ একোয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ শীর্ষক কারিগরী সহায়তা প্রকল্পের আওতায় সিবিও গ্রুপের মাধ্যমে খাঁচায় মাছচাষ কার্যক্রম শুরু হয়। কুন্ডা গ্রামের সিবিও গ্রুপের শাহজাহান মিয়াকে সভাপতি এবং মোঃ সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২৫ জন সদস্য নিয়ে প্রতি খাঁচায় ৪৫০টি করে ১০ টি খাঁচায় (৩০ টি কেজিতে) ৪৫০০ টি মনোসেক্স তেলাপিয়া মজুদ করা হয়। ১০০ দিন লালন পালন করার পর ২-৩ টিতে ১ কেজি তেলাপিয়া উৎপাদন হয়েছে। এ ব্যাপারে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শুভ্র সরকার জানান,বেমালিয়া নদীতে জলবায়ু সহনশীল খাঁচায় মাছচাষ প্রযুক্তি কার্যক্রমে ব্যাপক সফলতা হয়েছে। এই সফলতায় এলাকায় চাষীদের মাঝে আগ্রহ বৃদ্ধি পেয়েছে। এই কার্যক্রম বৃদ্ধি পেলে মৎস্য চাষিরা ব্যাপক লাভবান হবে এবং দেশে নিরাপদ অামিষের চাহিদা পূর্ণ হচ্ছে।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics