মোঃ আব্দুল্লাহ বুড়িচং।।
রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় বোরো ধানের সমলয়ে চাষাবাদ ব্লক প্রদর্শনী ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার শোভারামপুর মাঠে ৫০ একর জমিতে আধুনিক পদ্ধতিতে ধানের চারা রোপণ করার মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মিজানুর রহমান।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা কৃষি কর্মকর্তা বানিন রায়।
বিশেষ অতিথি ছিলেন বুড়িচং উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার, কৃষি বিভাগের জেলা প্রশিক্ষন কর্মকর্তা সিরাজ উদ্দিন হোসেন, ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক, ভারেল্লা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইস্কান্দার আলী, উপসহকারী কৃষি কর্মকর্তা সুলতানা ইয়াসমিন।
উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ভুইয়া ও মোঃ ওমর ফারুক এর সঞ্চালনায় অনুষ্ঠানে কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন গোলাম আহাম্মদ।
আধুনিক পদ্ধতি চাষাবাদের আওতায় ১০৯ জন উপকারভোগী কৃষকের জমিতে ধানের চারা রোপণ করা হয়।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics