Daily Frontier News
Daily Frontier News

শুভ উদ্ভোধন”

 

 

ব্রাক্ষণবাড়িয়া অরুয়াইলে এক্সপার্ট কুরিয়ার লিমিটেড এর শাখা অফিস,
মোঃ জয়নাল আবেদীন, বিশেষ প্রতিনিধিঃ
মেঘনা এবং তিতাস নদীর জয়েন্টকৃত মোহনা
পয়েন্টের তীরবর্তী প্রতান্ত অঞ্চলে মিনি নৌ বন্দর খ্যাত অরুয়াইলে এক্সপার্ট কুরিয়ার লিমিটেড এর শাখা অফিস অরুয়াইল বাজারে শুভ উদ্ভোদন করা হয়।

১৬ অক্টোবর ২০২২ইং রোজ রবিবার সকাল ১১ ঘটিকায় আবদুস সাত্তার ডিগ্রি কলেজ এর অডিটোরিয়ামে এক অনারম্ভ পরিবেশে আয়োজন করেন এক্সপার্ট কুরিয়ার লিমিটেড এর স্বত্বাধিকারীঃ মোঃ নুরুল আমিন, দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অতি গুরুত্ব সহ ভারি হালকা ছোট বড় যে কোন ধরনের মালামাল অতি আন্তরিকতার সাথে দ্রুত পৌছে দেওয়ার অঙ্গিকার বদ্ধঃ এক্সপার্ট কুরিয়ার লিমিটেড সারাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রুপসা থেকে পাথুরিয়ায় দ্রুত ডেলিভারি প্রধান লক্ষ।

অনুষ্ঠানে প্রধান অতিথিঃ আবদুস সাত্তার ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ মোঃ মোখলেছুর রহমান,
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন ভূইয়া, এসময় প্রধান অতিথির বক্তব্য বলেন অরুয়াইল ইউনিয়ন তথা সরাইল উপজেলা এক্সপার্ট কুরিয়ার লিমিটেড এর দ্রুত ডেলিভারির প্রতিশ্রুতি প্রান্তিক জনগোষ্ঠির ক্লান্তহীন অসুবিধা কিছুটা লাগব হবে বলে আশা করছি, আমরা এর সাফল্য উত্তর উত্তর কামনা করছি। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ আঙ্গুর মিয়াঁ ব্যবস্থাপনা পরিচালক
এক্সপার্ট কুরিয়ার লিমিটেড। মোঃ আলাউদ্দিন সুমন
বিভাগীয় প্রধান ,সিলেট এক্সপার্ট কুরিয়ার লিমিটেড। রওশন আরা চৈতী
সহকারী ব্যবস্থাপক এক্সপার্ট কুরিয়ার লিমিটেড।
মোঃ শাহেদ খান শাখা মালিক, ব্রাহ্মণবাড়িয়া সদর
এক্সপার্ট কুরিয়ার লিমিটেড । মোঃ সায়মন আহমেদ
শাখা মালিক , মৌলভীবাজার সদর এক্সপার্ট কুরিয়ার লিমিটেড।

পাকশিমুল ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম,আওয়ামী লীগ এর অরুয়াইল ইউনিয়নের সভাপতি মোঃ আবু তালেব,আওয়ামী লীগ এর অরুয়াইল সধারন সম্পাদক এডভোকেট শফিকুল ইসলাম, যুব লীগের আহ্বায়ক গাজী বোরহান উদ্দিন, গোপাল বাবু, ইন্জিনিয়ার আল-হেলাল, জুনিয়র ইন্জিনিয়ার মোঃ জহিরুল ইসলাম মোল্লা, মোঃ আল-আমিন এল টি (চঃদাঃ) ব্রাক্ষণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি দৈনিক নিউজ কন্ঠ পত্রিকার প্রধান সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, ও গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি অরুয়াইল ইউ পি চেয়ারম্যান বলেন, তৃর্ণমূল পর্যায়ে সর্বোচ্চ সেবাদান নিশ্চিতে এক্সপার্ট কুরিয়ার লিমিটেড যাত্রা শুভ হওক।

সরাইল উপজেলার হাওর বেষ্টিত প্রত্যন্ত অঞ্চলের চারটি ইউনিয়ন যথা অরুয়াইল, পাকশিমুল, চুন্টা, চাতলপার ইউনিয়ন এর সাধারণ জনগনের সুবিধার্থে নিশ্চিতে সদ্য চালু হওয়া এক্সপার্ট কুরিয়ার লিমিটেড শাখা অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Daily Frontier News