সরাইলে থেকে রুবেল মিয়া
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাটা শো রুমে প্রোপ্রাটর কামাল খন্দকার মা ফিতা কাটার মধ্য দিয়ে বাটা শো-রুমের শুভ উদ্বোধন করেন।পরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
২১ মার্চ ২০২৩ খ্রিঃ, মঙ্গলবার বিকালে সরাইল সদর ইউনিয়নের সিএনজি স্ট্যান্ড সংলগ্ন সমবায় মার্কেটে আনিস ঠাকুর কমার্শিয়াল টাওয়ারের নিচতলায় এ শোরুমের শুভ উদ্বোধন করা হয়।বাটা শোরুমের প্রোপ্রাইটর তিনি সরাইল উপজেলার বিশিষ্ট ঠিকাদার শফিকুল ইসলাম সেলু খন্দকারের ছোট কামাল খন্দকার।
উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আমান উল্লাহ।
এ সময় উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এড. আবদুর রাশেদ, চিকিৎসক বকুল মিয়া, সমাজকর্মী মাছুম আখন্দ, সরাইল ব্রাঞ্জ ম্যানাজার শোয়েব আহাম্মেদ, স্টাফ আবদুর রহিম ও রাহিম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics