Daily Frontier News
Daily Frontier News

নাসিরনগর রতনপুর মাদ্রাসার চারতলা একাডেমিক ভবন উদ্বোধন করেন -সংগ্রাম এমপি

 

 

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ-

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় রতনপুর ফাজিলীয়া দাখিল মাদ্রাসার নব নির্মিত চার তলা একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত।
বৃহস্পতিবার ২৪ নভেম্বর বিকালে মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর নব নির্মিত রতনপুর মাদ্রাসার চার তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া-১ (সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ জিতু মিয়া, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ লতিফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজাহারুল ইসলাম ভূইয়া। স্বাগত বক্তব্য রাখেন, মাদ্রাসার সুপার আব্দুস সালাম। বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল আহাদ, মোঃ দুলাল মিয়া প্রমূখ। সভার শেষে প্রধান অতিথি মাদ্রাসার নব নির্মিত চারতলা একাডেমি ভবন শুভ উদ্বোধন করেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মাদ্রাসার শিক্ষকগণ, ছাত্র/ছাত্রীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ।

Daily Frontier News