সুজিত কুমার চক্রবর্তী নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় ২০২২-২৩ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
বুধবার ২২ মার্চ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভ প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে আউশধান ও পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করেন, ব্রাহ্মণবাড়িয়া-১ ( সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম । এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, উপজেলা নির্বাহী অফিস মোঃ ফখরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল-মামুন, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ সঙ্গী সরকার শান্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ। উপজেলার ১৩ টি ইউনিয়নের ৪০০০ জন উপকারভোগী কৃষকের মাঝে জন প্রতি ৫ কেজি করে আউশধান বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার এবং ৫০০ জনের মাঝে ১ কেজি করে পাট বীজ বিতরণ করা হয়।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics