Daily Frontier News
Daily Frontier News

আঠারোমাইলে সন্ধাকালীন কাঁচা ও পাকা মাল আড়ৎ উদ্ধোধন

 

বিশেষ প্রতিবেদক /

 

খুলনা ডুমুরিয়ার আঠারোমাইল বাজারে ঐতিহ্যবায়ী জমজমাট কাঁচা ও পাকা মাল আড়ৎ চালু থাকলেও এবার দেশের রাজধানী সহ বিভিন্ন শহরের সাথে পরিবহন ব্যবস্থা আরো ভাল হওয়ায় , কৃষক এবং ব্যবসায়ীদের ন্যায্য মুল্যে ক্রয় – বিক্রয়ের কথা মাথায় রেখে ১ ডিসেম্বর সন্ধা ৬ টায় উদ্ধোধন হয় সন্ধাকালীন কাঁচা ও পাকা মাল আড়ৎ। এখানে সকালের ন্যায় ক্রয় – বিক্রয় হবে যাবতীয় কাঁচা ও পাকা সকল প্রকার মাল।

উদ্ধোধক হিসাবে উপস্থিত ছিলেন, মাগুরাঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শেখ রফিকুল ইসলাম (হেলাল) তিনি এসময় বলেন, আমি চেয়ারম্যান হিসাবে না আমি একজন বাজারের ব্যবসায়ী হিসাবে উন্যায়নের জন্য ভাল যা কিছু করার করবো, কাঁচা বাজারের প্লোর পাকা করনের আস্হাস্তও করেন।
আরো উপস্থিত ছিলেন, মাষ্টার নিছার উদ্দিন সানা, মোঃ আবু হাসান , সুরজ্ঞন কুমার ঘোস, মোঃ সোহরাব হোসেন, মোঃ কামরুল ইসলাম, শেখ রফিকুল ইসলাম, স ম রোকনুজ্জামান (মন্টু) মোঃ শহিদুজ্জামান (শহিদ) কাঁচা বাজারের সভাপতি মোঃ আতিয়ার রহমান, সেক্রেটার মোঃ কহিনুর রহমান, কাঁচা বাজার লেবার শ্রমিক সর্দার শেখ শাহিনুর রহমান সহ আড়ৎদার , ব্যাপারী ও কৃষকরা।

Daily Frontier News