কুমিল্লা প্রতিনিধি।।
ওমরাহ পালনের উদ্দেশ্যে সোমবার বিকেলে পবিত্র নগরী মক্কায় যাওয়ার পথে সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের মধ্যে ৮ বাংলাদেশির মধ্যে কুৃমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার এলাকার গিয়াস হামিদ। সে দেবিদ্বার উপজেলার রাজামেহার গ্রামের মীর বাড়ির আবদুল হামিদ মীরের ছেলে।
গিয়াস হামিদ নিহত হওয়ার খবর পেয়ে বুধবার সকাল থেকে প্রতিবেশী ও স্বজনরা ভিড় করতে থাকেন তার বাড়িতে। প্রায় ৭ বছর আগে শেষ বার দেশে এসেছিলেন মো. গিয়াস উদ্দিন। কথা দিয়েছিলেন ওমরাহ শেষে বাড়ি ফিরবেন। পরিবার পরিজন নিয়ে ঈদ করবেন। কথা অনুযায়ী সকল প্রস্তুতিও সম্পন্ন করে রেখেছিলেন, আগামী রোববার তার দেশে ফেরার কথা। কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়।
বুধবার দুপুরে সরেজমিনে রাজামেহার গ্রামে মীর বাড়িতে যেয়ে দেখা যায় নিহত গিয়াস উদ্দিনে স্ত্রী রাবিয়া বেগম(৩৬) চিৎকার- আহাজারী করে বলছেন আমার স্বামীর মরদেহ দেখতে চাই। আমার স্বামী এবার দেশে এসে সবাইকে নিয়ে ঈদ করবে বলেছিল। সে আশার আর পুরন হলনা। ওমরা শেষে দেশে ফিরে সবাইকে নিয়ে ঈদ করার কথা ছিল।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics