Daily Frontier News
Daily Frontier News

শিক্ষা দেশ ও জাতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে সাহায্য করে, বললেন মন্ত্রী দিলীপ মন্ডল।

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

আজ দক্ষিণ চব্বিশ পরগনা অন্তর্গত বিষ্ণুপুর বিধান সভা কেন্দ্রের সেন্ট পলস উচ্চবিদ্যালয়ের একটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সামাজিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বাংলা র পরিবহন ব্যবস্থা দপ্তরের মন্ত্রী দিলীপ মন্ডল। তিনি সেন্ট পলস উচ্চবিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীদের ক্রিয়া চক্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সকল ছাত্র ও ছাত্রীদের উদ্দেশ্যে করে বলেন যে শিক্ষা দেশ ও জাতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে সাহায্য করে। এই শিক্ষা মানুষের মতো মানুষ হতে সাহায্য করে। যার মধ্যে শিক্ষা নেই তার মধ্যে দাম নেই। শিক্ষা জাতির মেরুদণ্ড। তাই প্রতিটি মানুষের উচিত তার শিশুদের শিক্ষা ক্ষেত্রে র সাথে জড়িত রাখতে। শিক্ষা জাতিকে এগিয়ে নিয়ে যেতে যেমন সাহায্য করে, তেমনি দেশের বিকাশ ও গন উন্নয়ন এর ক্ষেত্রে শিক্ষা র প্রয়োজন রয়েছে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ১৮০০শত, বর্তমান ও সাবেক ছাত্র ও ছাত্রী এবং বহু অভিভাবক। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্ট পলস উচ্চবিদ্যালয়ের রেভারেন্ড বিশপ এবং এই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা এবং শিক্ষা কর্মকর্তারা।

Daily Frontier News