মনোয়ার ইমাম কলকাতা ভারত ঃ-
এবার পশ্চিম বাংলার মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশের মধ্যে স্থান পেয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা পুলিশের অধীনে জয়নগর মজিলপুর ট্রেনিং ইস্কুলের তিনটি ছাত্র। তাদের মধ্যে শ্রী অপূর্ব নস্কর এবং সোহেল পাল এবং শাশ্বত নাইয়া কে জেলা পুলিশের সুপার শ্রীমতী পুস্পা দেবী আই পি এস ফুল ও ফল এবং বৃক্ষ ও অভিধান দিয়ে সম্মান জানান বারুইপুর জেলা পুলিশের অফিসে। এই অভিধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়নগর মজিলপুর ট্রেনিং ইস্কুলের প্রধান শিক্ষক শ্রী দীপঙ্কর মন্ডল। এবং তিন ছাত্রদের বাবা ও মায়েরা। বারুইপুর জেলা পুলিশের অধীনে এই তিন ছাত্র মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশজনের মধ্যে হওয়ার কারণে খুশিতে ভরপুর গোটা জয়নগর মজিলপুর।।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics