কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের ১,নাম্বার, ব্লক উন্নয়ন আধিকারিক ফতেমা কাউসারের উদ্দোগে এবং পঞ্চায়েত সমিতি র সহসভাপতি শ্রী মানবেন্দ্র নাথ মন্ডলের সহায়তায় রাখি উৎস পালন করা হয়েছে। এই রাখি উৎসবে প্রায় সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে রাখি পরিয়ে বরন করা হয়েছে। এই রাখি উৎসবে অংশ গ্রহণ করেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাবেক স্বাস্থ্য সচিব ও মগরাহাট পশ্চিমের পঞ্চায়েত এর কর্মধাক্ষ্য সেলিম খান ও উস্হি টাউন তৃনমূল দলের সভাপতি সাগির হোসেন এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তৃনমূল দলের লড়াকু নেত্রী এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য শ্রীমতী সঙ্গীতা হালদার সহ ব্লক উন্নয়ন আধিকারিকের অধীনে সমস্ত কর্মকর্তারা। এই রাখি উৎস টি পালন করা হয়েছে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়।।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics