কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উত্তর কুসুম অঞ্চলের অন্তর্গত ঘোলা নওয়াপাড়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং রক্তদান শিবের আয়োজন করেন মগরাহাট পশ্চিমের হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশনের। এই অনুষ্ঠানে বহু সংখ্যক মানুষ তাদের চক্ষু ও স্বাস্থ্য পরিক্ষা করেন। এবং সম্পূর্ণ বিনামূল্যে পরিক্ষা করেন ডাক্তার বাবুরা। সেই সাথে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্র ও ছাত্রীদের সাহায্য করেন আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য। এবং পরিবার পরিকল্পনা র সাথে যুক্ত মানুষের জন্য স্যানিটেশন দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বাংলার সাবেক মাদ্রাসা শিক্ষা মন্রী ও মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা এবং মগরাহাট পশ্চিমের উত্তর কুসুম অঞ্চল তৃনমূল দলের সভাপতি এহসানুল হক মোল্লা এবং সমাজসেবী সাইদ মাসুদ সরদার এবং ভোলা গাজী এবং মগরাহাট পশ্চিমের হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে অনুষ্ঠানটি পরিচালনা করেন ইদুজ্জামান মোল্লা।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics