কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
কলকাতা মাউন্টেন ক্লাবের সদস্যদের নিয়ে উত্তরাখণ্ডের হরিদ্বার থেকে রাইওয়ালা হয়ে গঙ্গোত্রী দিকে যাওয়ার পথে উত্তরকাশী র ৯৮,নম্বার, জাতীয় সড়কের পাশে কান্দি সৌদ বেহসিলের কাছে গাড়িটির মধ্যে রাখা গ্যাস সিলেন্ডার ফেটে গাড়ির মধ্যে আগুন ধরে যায়। গাড়ির চালক আশিষ প্রেম বোলোরো গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। ঘটনার স্হানে পুড়ে মারা যান পশ্চিম বাংলার কলকাতা শহরের গড়িয়ার শ্রীপুরের বাসিন্দা শ্রী নীলম ভুইয়া (২৩) তার বাবা মদনমোহন ভুইয়া (৬১) মা ঝুমা ভূইয়া (৫৯) এবং বাকি দুই জন নৈহাটির বাসিন্দা প্রদীপ দাস (৫৫)এবং দেবমালা দেবনাথ (৪৩) । ঘটনার স্হানে ঘিরে রেখেছে উত্তরাখণ্ডের পুলিশ প্রশাসন। তবে এমন ঘটনা কি করে ঘটল তা বুঝতে পারছেন না কেউ। মৃত ব্যক্তিদের উদ্ধার করে পশ্চিম বাংলায় নিয়ে আসার সবধরনের সহায়তা করছেন পশ্চিম বাংলার সরকার।।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics