ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
সম্প্রতি পৃথিবীর নিষিদ্ধ ঘোষণা করা ইসলামী জঙ্গি সংগঠন হিসেবে পরিচিত আল কায়দা তার নিজের জার্নাল রিপোর্ট প্রকাশ করেন। তাতে উল্লেখ করেন যে ভারতের উত্তরপ্রদেশের অবস্থিত বাবরি মসজিদ ধঙস করে যেখানে রাম মন্দির করা হয়েছে তা গুড়িয়ে দেবার ডাক দিলেন। তারা জানান যে ভারতের মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে হিন্দু উগ্রবাদী দল যেভাবে অস্ত্র এর সামনে রেখে শাসন কায়েম করে চলেছে ভারতের বি জে পি শাসিত অঞ্চলে তা তারা মেনে নেবেন না। তার বদলা নেবার হুমকি দিয়েছেন। সাথে সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশ সরকার যদি মুসলিম মানুষের উপর দমন পিড়ন বন্ধ না করে তার মূল্য চোকাবার জন্য তৈরি থাকতে বলা হয়েছে। তবে এই রিপোর্ট টি প্রকাশ হয়েছে পাকিস্তানের মাটিতে। সেখানকার উগ্রবাদী ইসলামী দলের কাছে তা পৌঁছে দেওয়া হয়েছে। তবে এই রিপোর্ট এর সত্যতা নিশ্চিত না করা হলেও। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের অযোধ্যার রাম মন্দির এর নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে।।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics