কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙ্গড় ব্লক তৃনমূল দলের পক্ষ থেকে বোদরা তৃনমূল দলের কমিটি একটি সভার আয়োজন করে। এই সভায় উপস্থিত হন পশ্চিম বাংলার তৃনমূল দলের অন্যতম সাধারণ সম্পাদক ও পশ্চিম বাংলার বিধান সভার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও সুন্দর বন উন্নয়ন বোর্ড এর চেয়্যারম্যান ক্যানিং পূর্বে র বিধায়ক শওকত মোল্লা। তিনি আগামী দিনে তৃনমূল দল কে শক্তিশালী করতে সকলকে এগিয়ে আসার ডাক দেন। সেই সাথে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার জন্য প্রতিটি কর্মীদের কাছে আবেদন করেন। সাথে সাথে আগামী নির্বাচনে পঞ্চায়েতে বিজেপি ও সাম্প্রদায়িক দল কে পরাস্ত করতে দলের কর্মীদের মাঠে তৈরি থাকতে আহব্বান জানান। এবং পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজ কে সাধারণ মানুষের কাছে তুলে ধরার আহবান জানিয়েছেন। এই সভায় উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বে র যুব তৃনমূল দলের সভাপতি ও লড়াকু নেতা সাদেক লস্কর ও অন্যান্য তৃনমূল দলের নেতৃত্ব।।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics