Daily Frontier News
Daily Frontier News

ব্রাহ্মণপাড়া আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত

 

 

স্টাফরিপোটারঃ

 

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ঐতিহ্যবাহী নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্স এর আয়োজনে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্স মাঠে বাইতুল রাজ্জাক জামে মসজিদের উদ্বোধন উপলক্ষে এ ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়। নাগাইশ দরবার শরীফ এর পীর সাহেব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাচ্ছিরে কুরআন হযরত মাওলানা মোশতাক ফয়েজী’র সভাপতিত্বে ক্বিরাত সম্মেলনে উদ্বোধনী ও বক্তব্য রাখেন নাগাইশ বঙ্গবন্ধু সরকারি কলেজের সাবেক প্রিন্সিপাল হযরত মাওলানা রফিক উল্লাহ ফয়েজী।

ক্বিরাত সম্মেলনে ক্বিরাত পরিবেশন করেন এটিএন বাংলা এর ভাইস প্রেসিডেন্ট আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্বের বিভিন্ন দেশশে ক্বিরাত প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্ত ক্বারী হাফেজ হযরত মাওলানা শায়েক এ.কে.এম ফিরোজ, বাংলাদেশ সেনাবাহিনীর আযান-ক্বিরাত টিমের প্রশিক্ষক ক্বারী হাফেজ শেখ শহীদুল ইসলাম।

ক্বিরাত সম্মেলন পরিচালনা করেন মোশতাক ফয়েজী পীর সাহেব এর ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ বাকি। এছাড়াও আরো বহু আন্তর্জাতিক ক্বারীগন ক্বিরাত পরিবেশন করেন। ক্বিরাত সম্মেলনে শেষে নাগাইশ দরবার শরীফের পীর হযরত মাওলানা মোশতাক ফয়েজী দোয়া ও মোনাজাত করেন।

Daily Frontier News