মোঃ আব্দুল্লাহ বুড়িচং।।
রুখবো দুর্নীতি গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ “এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বুড়িচং উপজেলায় ” আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ” ২০২২ পালিত হয়েছে।
শুক্রবার ৯ ডিসেম্বর ২০২২ উপজেলা প্রশাসনের উদ্যোগে “দুর্নীতি দমন ও প্রতিরোধে করনীয় শীর্ষক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ছামিউল ইসলাম, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা রোকসানা খানম মুন্নী, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাসেল সারওয়ার, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা হাবিবুর রহমান, পীরযাত্রাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু তাহের প্রমুখ।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিদ্যালয়ে শিক্ষক সহ আরোও অনেকে উপস্থিত ছিলেন।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics