কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা পুলিশের বারুইপুর থানার এস আই শ্রী সুকুমার রুই দাস টহলদারি সময় নজরে আসে যে বারুইপুর থানার অন্তর্গত মল্লিকপুর স্টেশন ও বারুইপুর স্টেশন মাঝে ভাটিয়া রেলওয়ে কোম্পানি র কাছে মল্লিকপুর শ্যামস কলোনির কাছে চার চোর মিলে প্রায় ৩৩০,কেজি, পুরাতন পড়ে থাকা রেলওয়ে কোম্পানি র স্রিক নিয়ে পালিয়ে যেতে থাকে। তাদেরকে লক্ষ্য করে ধাওয়া করে বারুইপুর থানার এস আই সুকুমার রুই দাস। এবং তাদের কে ধরে ফেলেন এবং তাদের কে গ্রেফতার করে। ধৃত চার ব্যাক্তির কাছ থেকে ইস্টার্ন রেলওয়ে কোম্পানি র চুরি যাওয়া মাল উদ্ধার করে। এবং এই চার ব্যাক্তির বিরুদ্ধে বারুইপুর থানা তাদের বিরুদ্ধে ১৪৮৪/২২, পি এস কেস রুজু করে এবং তাদের বিরুদ্ধে আই পি সি ধারা, ইউ এস ৩৭৯/৪১১/৫১৪, ধারায় কেস দেওয়া হয়। এবং বারুইপুর থানার নতুন আই সি ও দক্ষ পুলিশ অফিসার শ্রী সৌম্যজিত রায় যোগাযোগ বারুইপুর জি আর পি থানার সাথে। এবং ধৃত ব্যক্তিদের বারুইপুর জেলা আদালতে হাজির করানো হয়।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics