Daily Frontier News
Daily Frontier News

বন্ধুরাষ্ট্র ভারত কর্তৃক বাংলাদেশকে স্বীকৃতি দাতা দেশ স্মরণে আলোচনা সভা

 

 

সাধন সূত্রধর, জেলা প্রতিনিধি মানিকগঞ্জঃ-

“জঙ্গিবাদ – স্বাধীনতা বিরোধী নিপাত যাক” এই শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আয়োজনে ভারত কর্তৃক বাংলাদেশকে স্বীকৃতি দাতা দেশ স্বরণে ৬ ডিসেম্বর স্যাক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি অ্যাড. দীপক কুমার ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. বাদরুল ইসলাম বাবলু, জেলা জাসদের সাধারণ সম্পাদক আসলাম খান বাবু, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. শাখাওয়াত হোসেন, অধ্যাপক উর্মিলা রায়, উদীচী মানিকগঞ্জ জেলা সংসদের সভাপতি মুস্তাফিজুর রহমান মামুন সহ অন্যান্য নেতৃবৃন্দ । উপস্থিত বক্তাগন বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদ ও শ্রীমতি ইন্দিরা গান্ধীকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেন।

Daily Frontier News