Daily Frontier News
Daily Frontier News

পুলিশ দুই টাকার খদ্দের, গুরুতরভাবে উস্হি থানায় হুঙ্কার দিলেন তৃনমূল দলের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা।।

 

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

 

সম্প্রতি পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ডহারবার জেলা পুলিশের অধীনে উস্হি থানার সরাচি গ্রামে একটি বৃদ্ধ ব্যক্তি র খুন করে গুম করা কেন্দ্র চরম উত্তেজনা সৃষ্টি হয়। এই ঘটনার পর মৃত বৃদ্ধ ব্যক্তি র মৃতদেহ উদ্ধার করা হয়। এবং এই ঘটনার সাথে জড়িত ব্যাক্তি র গ্রেপ্তার করা কে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয় উস্হি থানায়। এই ঘটনার পর মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের নেতা ও সাবেক পশ্চিম বঙ্গের মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী ও মগরাহাট পশ্চিমের বিধায়কের ঘনিষ্ঠ সদ্য বিজেপি থেকে ফেরা বর্তমানে তৃনমূল দলের উস্হি অঞ্চলের নেতা জয়ন্ত চৌধুরী কে উস্হি থানার পুলিশ গ্রেপ্তার করে। এবং এই ঘটনার পর উক্ত তৃনমূল দলের নেতা জয়ন্ত চৌধুরী কে বলতে শোনা যায় যে তিনি প্রশাসনের বিরুদ্ধে যা বলেছেন তা স্হানীয় বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার কথামত বলেছেন। এই ঘটনার পর স্হানীয় বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা উস্হি থানায় যান এবং ধৃত ব্যক্তিকে ছেড়ে দেবার নির্দেশ দেন। কিন্তু উস্হি থানার বড়বাবু ধৃত ব্যক্তিকে ছাড়তে পারবেন না বলে জানান। তখন পশ্চিম বাংলার সাবেক মন্ত্রী ও মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা উস্হি থানার পুলিশ অফিসারদের কে বলতে শোনা যায় যে আপনারা দুই টাকার খদ্দের। আমি কিন্তু একজন বিধায়ক। তাই আমার কথার মান্যতা দিয়ে ধৃত ব্যক্তিকে ছেড়ে দিন। কিন্তু ডায়মন্ডহারবার জেলা পুলিশ সুপার শ্রী ধৃতিমান সরকার আই পি এস এবং ডায়মন্ডহারবার মহাকুমা পুলিশ অফিসার শ্রী মিতুন কুমার দে এবং মগরাহাট থানার সি আই শ্রী বাসুদেব বাগ এবং উস্হি থানার বড়বাবু ধৃত ব্যক্তিকে ছাড়েন। এবং বিধায়ক কে ল এন্ড অডার মানার কথা স্মরণ করিয়ে দেয়। দীর্ঘক্ষণ বসে থাকার পর বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা উস্হি থানা ছেড়ে বের হয় আসেন। মগরাহাট পশ্চিমের সাধারণ মানুষের দাবি একজন বিধায়ক কি করে একজন আসামি কে ছাড়াতে যেতে পারে। যে রাজ্যের প্রশাসনিক ক্ষমতায় উদ্ধে আছেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী রাজনৈতিক দলের নেতা ও কর্মীরা।।

Daily Frontier News