কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে সামনাসামনি দেখা হয় কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন এর সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিকের। তখন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন যে, আমি অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায় বিচার দিতে গিয়ে আপনাদের কাছে খাবার হয়ে গিয়েছি। এবং আমি পশ্চিম বাংলার এস এস সি পরীক্ষায় উত্তীর্ণ হয় নি এমন পরিক্ষার্থীদের বাদ দিয়ে সফল পরিক্ষার্থীদের ন্যায় দিয়েছি বলে আপনারা আমার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে অভিযোগ করেছেন। কিন্তু আমি ন্যায় বিচার করার জন্য আজ বহু সংখ্যক এস এস পি অকৃতকার্য ছাত্র ও ছাত্রীদের চাকরি হারাতে হয়েছে। কারণ তারা বেআইনি ভাবে টাকার জোরে চাকরি কিনেছিলেন। ফলে বঞ্চিত হন কৃতকার্য ছাত্র ও ছাত্রীরা। এবং যারা এই টাকার বিনিময়ে শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি দিয়েছেন তাদের কে আজ জেলে পরা হয়েছে। সাধারণত মানুষের ন্যায় বিচার করতে গিয়ে যদি আমার লড়াই করতে হয় তাতে আমি পিছুপা হব না। সেই সাথে যারা তার বিরুদ্ধে প্রধান বিচারপতি র কাছে অভিযোগ করতে গিয়েছিল তাদের বিরুদ্ধে এক্সিকিউটিভ ক্রিমিনাল কনটেস্প জারি করার হুশিয়ারি দেন। এবং কলকাতা হাইকোর্টের বার কাউন্সিল এর এক্সিকিউটিভ সদস্য কাকলী নস্কর সই করার জন্য তাকে দেখা করার রুল জারি করেছে। কারণ হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন সভাপতি অরুনভ ঘোষ বনিবনা না হওয়ার কারণে এই সমস্যা দেখা দিয়েছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ন্যায় বিচারের লড়াইয়ে পশ্চিম বাংলার আম জনতা মুগ্ধ হয়েছেন।।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics