Daily Frontier News
Daily Frontier News

কুমিল্লার আন্তর্জাতিক মানবাধিকার দিবসে দুস্থ দের মাঝে লিগ্যাল এ্যাকশন বাংলাদেশ (ল্যাব) এর খাবার বিতরন

 

 

মোঃ আব্দুল্লাহ বুড়িচং।।

 

জেলা কুমিল্লা ১০ই ডিসেম্বর রোজ শনিবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জাতিসংঘের অনুমোদিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা লিগ্যাল এ্যাকশন বাংলাদেশ ( ল্যাব) বুড়িচং-ব্রাহ্মণ পাড়া উপজেলার কমিটির সভাপতি কৃষিবিদ ডক্টর কাজী মোজাম্মেল হাসান সিদ্দিকী (ডক্টর কাজী ডালিম) এর সভাপতিত্বে সিনিয়র সহ সভাপতি এম এ কাইয়ুম এর পরিচালনায় অসহায় দুঃস্থ দের মাঝে খাবার বিতরন ও পরিচিত সভা বুড়িচং বাজারস্হ পানসী হোটেল অনুষ্ঠিত হয় ।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব প্রফেসর মোঃ আরিফুল ইসলাম সভাপতি লিগ্যাল এ্যাকশন বাংলাদেশ কুমিল্লা বিভাগ,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট অলি উল্লাহ। মানবাধিকার দিবস ও পরিচিতি সভার আরও উপস্থিত ছিলেন বুড়িচং – ব্রাহ্মণপাড়া উপজেলা লিগ্যাল এ্যাকশব বাংলাদেশ (ল্যাব) সহ সভাপতি মাহাবুব বেগ( বাবুল) মেম্বার , আইন বিষয়ক সম্পাদক মোঃ আতিক চৌধুরী, অফিসার ( সমাজ সেবা) মোঃ জহিরুল কাইয়ুম, মহিলা ও শিশু বিষয়ক সম্পািদকা কুলসুম আক্তার, অফিসার ( ইন ভেষ্টিগেশন) বিসু চন্দ্র দেব, ল্যাব এর কার্য নির্বাহী সদস্য সাইদুল ইসলাম ওমর, এস আাই সুমন ও রেজাউল করিম, ভারেল্লা উত্তর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ জাহাঙ্গীর হোসাইন। প্রধান অতিথি তাহার বক্তৃতায় মানবতায় সেবায় আমাদেরকে সর্বপ্রথম নিজেকে অগ্রসর হওয়া আহবান জানান। সেই ক্ষেএে লিগ্যাল এ্যাকশন বাংলাদেশ অগ্রাধিকার থাকবে, পাশাপাশি নবগঠিত কমিটি বুড়িচং ও ব্রাহ্মণপাড়া লিগ্যাল এ্যাকশন বাংলাদেশ ( ল্যাব) সকল সদস্য কে ফুলের তোড়া দিয়ে বরন করে নেন।

Daily Frontier News