কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ পশ্চিম বাংলার বাকুঁড়া জেলার ডি এম অফিসে সরকারি অধিকারীদের সাথে বৈঠক করেন পশ্চিম বাংলার বিধান সভার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শওকাত মোল্লা। তিনি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ একটি গাছ ও একটি প্রান তার বাস্তবায়নে রূপ দিতে বাকুঁড়া জেলার অন্তর্গত প্রতিটি ব্লক ও পঞ্চায়েত কে এই কর্মসূচির অধীনে আনতে হবে বলে জানিয়েছেন। সাথে সাথে প্রকৃতিক ভারসাম্য রক্ষা করতে সবধরনের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন। এদিনের বৈঠকে বাকুঁড়া জেলার জঙ্গল মহলের প্রতিটি ব্লক অধিকারী এবং ডি এম এবং এডিএম এবং এস ডি ও রা হাজির ছিলেন। পশ্চিম বাংলার বিধান সভার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও পশ্চিম বাংলার তৃনমূল দলের সাধারণ সম্পাদক এবং সুন্দর বন উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান শওকাত মোল্লার সাথে বৈঠকে মিলিত হয় বিধান সভার স্ট্যান্ডিং কমিটির স্হায়ী কমিটির সদস্যরা।এই বৈঠকে প্রকৃতিক ভারসাম্য রক্ষা ও পরিবেশ রক্ষা করতে সাথে সাথে বন্যা প্রানী রক্ষা করতে একযোগে সকল কে কাজ করার জন্য আবেদন করেন।।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics