কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
আজ কলকাতার বিধান নগর পি এম এল এ কোর্টে নারদা কান্ডের হাজির হওয়ার দিন ছিল পশ্চিম বাংলার তৃনমূল দলের অন্যতম নেতা ও কলকাতার মেয়র এবং পশ্চিম বাংলার গনপরিবহন মন্ত্রী ফিরাদ ববি হাকিম ও সাবেক কলকাতার মেয়র এবং সাবেক মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় এবং কামারহাটি র বিধায়ক তৃনমূল দলের শ্রমিক নেতা মদন মিত্রের। পি এম এল ও কোর্টে সময় মতো শোভন চট্টোপাধ্যায় পৌঁছে গেলও। সময় মতো পৌঁছতে পারানি ফিরাদ ববি হাকিম এবং মদন মিত্র। তাদের এই দেরিতে কোর্টে পৌঁছে যাওয়ার জন্য তিব্র ভৎসনা করেন বিধান নগর পি এম এল ও কোর্ট। কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে আপনারা কত বড় ভি আই পি যে আপনাদের জন্য কোর্টের কাজ দেরি করে শুরু হবে। তবে দুই জন বলেন যে রাস্তা যানজট হয়ে যাওয়ার দরুন তাদের আসতে দেরি হয়েছে। পরের বার থেকে ঠিক সময় কোর্টে শুনানিতে হাজির হবেন। কারণ কিছু বছর আগে সারদা ও নারদার মামলায় প্রকাশ্যে ঘুষ নিতে দেখা যায় তৃনমূল দলের নেতা ও মন্ত্রীদের। সেই কেসের মামলা দায়ের করেন সি বি আই। এবং একসময় সি বি আই এর হাতে গ্রেফতার হয় তৃনমূল দলের নেতা ও মন্রী ফিরাদ ববি হাকিম ও মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায় এবং প্রায়ত তৃনমূল দলের নেতা ও সাবেক কলকাতার মেয়র এবং মন্রী সুব্রত মুখোপাধ্যায়। সেই কেসের মামলা এখনও চলছে কলকাতার বিধান নগর পি এম এল ও কোর্টে।।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics