কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উস্হি র পদ্মার হাটে তৃনমূল দলের সাধারণ সম্পাদক ও ডায়মন্ডহারবার এর এম পি অভিষেক ব্যানার্জী র জন্মদিন পালন কে কেন্দ্র করে নব তৃনমূল দলের কর্মীদের সঙ্গে পুরাতন যুব তৃনমূল দলের কর্মীদের মধ্যে বচসা হয় চায়ের দোকানে। এবং সেই সময় সদ্য মগরাহাট পশ্চিমের বিধায়ক এর হাত ধরে বামফ্রন্ট ও আই এস এফ থেকে আসা তৃনমূল দলের কর্মী মতিিউল্লা মোল্লা ও রবিজ গাজী মারধর করে যুব তৃনমূল দলের কর্মী বসির উদ্দিন সরদার কে। তাকে আক্রমণ অবস্হায় ভর্তি করা হয়েছে মগরাহাট পশ্চিমের বাণেশ্বরপুর প্রাথমিক হাসপাতালে। এই যুব তৃনমূল দলের কর্মী উপর হামলা কারীদের বিরুদ্ধে কড়া ব্যাবস্থা নেবার জন্য পুলিশ প্রশাসনের কাছে দাবি করেছেন মগরাহাট পশ্চিমের বর্তমান তৃনমূল দলের সভাপতি ইমরান হাসান মোল্লা।।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics