Daily Frontier News
Daily Frontier News

আজ ভারতের ঐতিহাসিক মহামেডান স্পোর্টিং ক্লাবের ১৩২,তম, প্রতিষ্ঠা দিবস।।

 

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

 

এশিয়ার প্রথম এবং ভারতের কলকাতার বুকে প্রতিষ্ঠিত ঐতিহাসিক ক্লাব মহামেডান স্পোর্টিং ক্লাবের ১৩২,তম, প্রতিষ্ঠা দিবস পালন হতে চলেছে। এই কথা বলেন মহামেডান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক জনাব ইস্তিয়াক আহমেদ সাবেক। এই ক্লাবটি ভারত স্বাধীন হওয়ার আগে থেকেই প্রতিষ্ঠিত। এই ঐতিহাসিক ক্লাবে খেলে গেছেন পৃথিবীর বিভিন্ন দেশের ফুটবল খেলোয়াড়। এই ঐতিহাসিক ক্লাব ভারতের ডুরান্ড কাপ রবাস কাপ, ফেডারেশন কাপ এবং কলকাতার লীগ ও ভারতের বিভিন্ন কাপ জিতে ক্লাবের সম্মান বজায় রাখতে চেষ্টা করেছেন। এই ক্লাবের খেলা অনুষ্ঠিত হলে আজও হাজার হাজার মানুষ ঝড় ঝাপটা দূরে রেখে মাঠে আসেন তার প্রিয় ক্লাবের পক্ষে খেলা দেখার জন্য। বহু ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আজও কলকাতার বুকে দাঁড়িয়ে আছে এই ঐতিহাসিক ক্লাব মহামেডান স্পোর্টিং ক্লাব। এই ক্লাব প্রধানত মুসলিম ধর্মপ্রাণ মুসলমানদের হলেও কিন্তু বহু সনাতন ধর্মের অনুসারী ও আরো অনেক ধর্মের অনুসারী এই ক্লাবের সাথে যুক্ত। এই ক্লাবের হয়ে খেলছেন মাজিদ বাস্কার, চিমা ওকেরি, বিশ্ব কাপার এমেকা, চিবুজার, কিস্টোফার, জামসেদ নাসেরী এবং মইদুল ইসলাম প্রায়ত প্রেম দর্জি এবং আবদুল লতিফ অতুনু ব্যানার্জী শিবাজী ব্যানার্জী এবং গৌতম ব্যানার্জী বর্তমান ভারতের লোকসভার সদস্য প্রসুন ব্যানার্জী সাবির আলী আবদুর রশীদ, জুম্মান খাঁন বাচ্চু খাঁন, আকবর ও হাবিবের মতো বহু নামকরা ফুটবল খেলোয়াড়। এই ক্লাবের হয়ে সহায়তা প্রদান করেছে বহু রাজনৈতিক ব্যক্তিত্ব যাদের মধ্যে ভারতের প্রায়ত কেন্দ্রীয় মন্রী প্রিয়রঞ্জন দাশমুন্সি ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এবং পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই সাথে যুক্ত ছিলেন এই ক্লাবের সাথে ইব্রাহিম আলী মোল্লা ওমর সাহেব এবং সাবেক প্রায়ত কেন্দ্রীয় মন্রী সুলতান আহমেদ ও তার ভাই ইকবাল আহমেদ। তাছাড়া বোম্বাই চলচ্চিত্র জগতের খ্যাতি মান ব্যাক্তি দীলিপ কুমার ও শারুক খান ও সোলেমান খান ও আরও অনেক গুনি ব্যাক্তিরা। সাথে যুক্ত হাজার হাজার মহামেডান স্পোর্টিং ক্লাবের ভক্তরা যারা আজও প্রানের প্রিয় ক্লাবের খেলা দেখতে মাঠ ভরিয়ে দেয়।।

Daily Frontier News