কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম
পশ্চিম বাংলা র বিখ্যাত যায়গা গঙ্গা সাগর। এই গঙ্গা সাগর মেলায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে র তীর্থযাত্রীদের দল তীর্থ করতে আসেন প্রতি বছর। কিন্তু গঙ্গা সাগর মেলার ভীড় কমাতে উদ্যোগী হয়েছিলেন ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের এম পি এবং তৃনমূল দলের অন্যতম সাধারণ সম্পাদক শ্রী অভিষেক ব্যানার্জী। তার প্রচেষ্টায় এই পরিষেবা প্রদান করতে সক্ষম হয়েছেন ডায়মন্ডহারবার পৌরসভা। আজ পরিক্ষামূলক ভাবে এই ক্রুজ পরিবহন পরিষেবা চালু করা হয়েছে। এবার থেকে গঙ্গা সাগর যেতে ডায়মন্ডহারবার থেকে সাগর মেলায় তিন ঘণ্টা লাগবে না। তা ক্রমে দেড় ঘন্টা পৌঁছে যাবে এই যাত্রীবাহী ক্রুজ পরিবহন ভেসেল। সপ্তাহে মোট তিনদিন এই পরিষেবা চালু থাকবে আপাতত। প্রথম দিকে প্রতি শুক্রবার, শনিবার এবং রবিবার করে চলবে এই ক্রুজ পরিবহন ভেসেল। আপাতত এই ক্রুজ পরিবহন ভেসেল ভাড়া নির্ধারণ করা হয়েছে প্রথম শ্রেণীর জন্য ৫৩০টাকা, এবং লাক্সারি ভাড়া ৬৩০টাকা, এবং আহারের জন্য লাগবে ৯৯টাকা। সপ্তাহে তিন চলবে ডায়মন্ডহারবার জেটিঘাটা থেকে সকাল ৯ঘটিকায়, এবং দেড় ঘণ্টার মধ্যে পৌঁছে যাবে সাগর মেলায়। যাওয়ার সময় কচুবেড়িয়া হয়ে পৌঁছে যাবে সাগর মেলায়। যেখানে কপিল মুনির আশ্রম। এই আশ্রমে প্রতি বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রী র আগমন ঘটে। আজকের এই ক্রুজ পরিবহন ভেসেল পরিসেবা প্রদান কালে সকল কে শুভেচ্ছা জানান ডায়মন্ডহারবার লোকসভার সদস্য এবং তৃনমূল দলের অন্যতম সাধারণ সম্পাদক শ্রী অভিষেক ব্যানার্জী এবং ডায়মন্ডহারবার বিধান সভা কেন্দ্রের বিধায়ক পান্নালাল হালদার এবং ডায়মন্ডহারবার মহাকুমার এস ডি পি ও মিতুন কুমার দে এবং ডায়মন্ডহারবার মহাকুমার এস ডি ও এবং ডায়মন্ডহারবার পৌরসভা র চেয়ারম্যান ও পৌরসভা র পৌর পিতা ও পৌরসভা পৌর মাতারা। যদি কেউ ডায়মন্ডহারবার জেটি ঘাট থেকে গঙ্গা সাগর মেলায় আসতে চান তাহলে অবশ্যই করে ডায়মন্ডহারবার পৌরসভা র পক্ষ থেকে অনলাইন ডেস্ক থেকে ক্রুজ পরিবহন ভেসেল পরিসেবা র টিকিট বিক্রি করা হচ্ছে।।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics