Daily Frontier News
Daily Frontier News

আজ তৃনমূল দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মগরাহাট পশ্চিমের বিধায়কের কম্বল বিতরণ

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

 

আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত মগরাহাট পশ্চিমের বানেশ্বরপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি গরীব ও অসহায় মানুষের মধ্যে শীতকালীন কম্বল বিতরণ করেন সাবেক পশ্চিম বাংলা র মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী এবং মগরাহাট পশ্চিমের বিধায়ক তৃনমূল দলের অন্যতম নেতা গিয়াসউদ্দিন মোল্লা। তিনি আজ সকাল থেকে ঠাসা কর্মসূচির মাধ্যমে বিভিন্ন জন উন্নয়ন মূলক বিকাশের লক্ষ্যে যে কাজ তার বিধানসভা কেন্দ্রের মধ্যে চলছে তা তিনি দলীয় কর্মীদের সঙ্গে আলোচনা করেন। এদিন সকালে তার বিধায়ক অফিসে তৃনমূল দলের পতাকা উত্তোলন করেন। তার পর বিভিন্ন টানা কর্মসূচির মধ্যে দিয়ে আজ বৈকালে মগরাহাট পশ্চিমের বানেশ্বরপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি গরীব ও অসহায় মানুষের মধ্যে শীতকালীন কম্বল বিতরণ করেন। এদিন যখন তিনি কম্বল বিতরণ করেন তার সাথে ছিলেন বিভিন্ন অঞ্চল থেকে আগত তৃনমূল দলের নেতৃত্ব। মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা জানান যে তিনি পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জন সমাজসেবা র কাজ করে চলেছেন। আগামী দিনে সেই কাজের মধ্যে দিয়ে জনগণের মধ্যে উন্নয়ন করতে চান। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের স্পিকার ও তৃনমূল দলের অন্যতম নেতা মুজিবুর রহমান মোল্লা এবং মগরাহাট পশ্চিমের পঞ্চায়েত সমিতি র সদস্য এবং পশ্চিম বাংলা র ওবেসি ও এস টি সেলের ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান সেখ ওরফে মন্টু এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সাবেক জেলা পরিষদের সদস্য এবং মগরাহাট পশ্চিমের পঞ্চায়েত সমিতি র সদস্য সঙ্গীতা হালদার এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য নুর খাতুন বিবি এবং মগরাহাট পশ্চিমের পঞ্চায়েত সমিতি র সদস্য এবং তৃনমূল দলের অন্যতম নেতা সেলিম খান। সেই সঙ্গে উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিমের আই এন টি টি ইউ সি র সভাপতি ফিরোজ ভাই ও মগরাহাট পশ্চিমের যুব তৃনমূল দলের অন্যতম নেতা নাজমুল দপ্তরী এবং সাবির হোসেন। আজকের এই অনুষ্ঠানে মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা কে বানেশ্বরপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সাথে দেখা করান, হাসপাতালে র সুপার স্বরূপ নস্কর। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিমের পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েত সদস্য এবং এবং মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের নেতৃত্ব।।

Daily Frontier News