ফ্রন্টিয়ার.নিউজ রিপোর্টঃ-
. জেলা ব্রাহ্মণবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার বিজয়নগর কর্তৃক মোবাইল কোর্ট পরিচালিত হয়, সাথে ছিলেন বিজয়নগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক,জনাব মোঃ নুর আলী ও ভারপ্রাপ্ত কর্মকর্তা চান্দুরা এলএসডি।
. বিজয়নগর উপজেলার আমতলী বাজার, চান্দুরা বাজার ও সতবর্গ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। সঠিক ক্যাশ মেমো, লাইসেন্স, মূল্য তালিকা না থাকায় তিনটি দোকানকে ১৬০০০/(ষোল হাজার)টাকা অর্থ দন্ড করে, আদায় করা হয়। তাদের লাইসেন্স গ্রহণ সহ বিধি মোতাবেক ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।
. এ বিষয়ে উপজেলা বিজয়নগর খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জনাব মোঃ নৃুর আলী আমাদের মিডিয়া প্রতিনিধি বলেন,২৫শে জানুয়ারি ২০২৪ইং,বেলা ১১টা হইতে ১:৩০ মিঃ পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। আমাদের অভিযান অব্যাহত আছে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics