Daily Frontier News
Daily Frontier News

প্রায় ২ কোটি টাকা মূল্যের জায়গাতে অবৈধ দোকান, দোকান নির্মান,স্হাপনা উচ্ছেদ সরকারী জমি উদ্ধার ।

 

ফ্রন্টিয়ার.নিউজ রিপোর্টঃ-

.      জেলা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা,চম্পক নগর বাজারে ১২ই জানুয়ারি ২০২৩ইং রোজ বৃহস্পতিবার বেলা ২ ঘটিকার সময় বিজয়নগর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জনাব মোঃ মেহেদি হাসান খান (শাওন) উপস্থিতিতে। অবৈধ দখলদার ও ভূমি দূস্যদের কবল থেকে প্রায় দুই কোটি টাকা মূল্যের সরকারি জায়গা, অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দিয়ে, জায়গা উদ্ধার করেন ।

.     চম্পকনগর উবায়দুল মোকতাদির চৌধুরী কলেজ,চম্পকনগর মডেল উচ্চ বিদ্যালয় এবং ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন প্রতিষ্ঠানের একমাত্র চলাচলের রাস্তাটি দীর্ঘদিন যাবৎ অবৈধ দখলদারের দখলে ছিল। বিজয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এর পূর্ব পাশে, সরকারি খাস জায়গায় অবৈধ স্থাপনা তৈয়ার করছিল, তাহাও ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয় ।

.        শুধী মহল বিজয়নগর উপজেলা মনে করেন, উপজেলা প্রশাসন সঠিক তৎপরতা,যথার্থ আইনের শাসন প্রতিষ্ঠায়, জনগণের মেধা জ্ঞান খুলবে। বিজয়নগর উপজেলা এগিয়ে যাবে জনগণের কল্যাণে।

.     বিজয়নগর উপজেলা তথা চম্পকনগর ইউনিয়নের জনগন, চম্পকনগর বাজারের ব্যবসায়ী সমিতি ও বিজয়নগর উপজেলা জনগনের পক্ষ থেকে উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানানো হয়।

Daily Frontier News