স্টাফ রিপোর্টার:-
ক্ষমতার অপব্যবহার করায় জনরোষের কবলে পড়ে উত্তম মধ্যমের শিকার হয়েছেন নাঙ্গলকোট উপজেলার দৌলখাঁড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুর রহমান বাবলু।
জানা যায়, অনুমতি ছাড়া মাটি কাটার অপরাধে একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালামের মাটি কাটার ভেকু’র চাবি নিয়ে যায় বর্তমান চেয়ারম্যান সাইফুর রহমান বাবলু । খবর পেয়ে আবুল কালাম বর্তমান চেয়ারম্যানের সাথে তাঁর বাড়ির আঙ্গিনায় ব্যক্তিগত অফিসে দেখা করতে যান । কালামকে দেখেই বাবলু চেয়ারম্যান তেলে বেগুনে জ্বলে উঠে বলেন, আপনি আমার বিরুদ্ধে নির্বাচন করে আমাকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন । আমি চেয়ারম্যান থাকাকালীন আপনার ভেকু চলবে না । চেয়ারম্যানের এমন উদ্যত
অসদাচরণ দেখে উপস্থিত লোকজন প্রতিবাদ করলে চেয়ারম্যান বাবলু তাদের উপরও চড়াও হন । এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে এবং চেয়ারম্যান বাবলু উত্তম মধ্যমের শিকার হন । খবর প্রত্যক্ষদর্শী সূত্রের।
ভেকুর মালিক সাবেক চেয়ারম্যান আবুল কালামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমার জমিন থেকে মাটি কাটা হচ্ছে । চেয়ারম্যান সাহেব নিজেই এসে আমার ভেকুর ড্রাইভার থেকে চাবি নিয়ে যায় । আমি চাবি আনতে গেলে আমার প্রতি রূঢ় হয় । চেয়ারম্যানের আচরণে ক্ষুব্ধ হয়ে একটু হাউকাউ হয় । এর বেশী আমি জানি না ।
চেয়ারম্যান সাইফুর রহমান বাবলুর হ্যান্ডফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায় ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics